বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

১১ সংগঠন নিয়ে প্রেস বিজ্ঞপ্তি ভুয়া : রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়। তবে দলটির পক্ষ থেকে এ নোটিশের সত্যতা নেই বলে জানানো হয়েছে।

ওই ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়।

এতে আরও বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

তবে এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, ‘অনেক আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে ভুয়া সংগঠনের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিলাম, এটি সেটি তবে নতুন করে তারিখ ও আমার স্বাক্ষর এডিট করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে, যেটি ভুয়া।’

তথ্য মোতাবেক দেখা যায়, ২০২৪ সালের ২৪ অক্টোবরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে এর সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না, দলের কোনো নেতাকর্মী যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনিব্যবস্থাও নেয়া হবে।’

তিনি উল্লেখ করেন, দলের স্বীকৃত অঙ্গসংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে। এর বাইরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামের কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

গতকাল শনিবার (৫ জুলাই) দেওয়া ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়। এতে আরো বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আইডিতে ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি শেয়ার হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সবাইকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো— ১. জাতীয়তাবাদী যুবদল ২. জাতীয়তাবাদী ছাত্রদল ৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪. জাতীয়তাবাদী শ্রমিক দল ৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ৬. জাতীয়তাবাদী কৃষক দল ৭. জাতীয়তাবাদী মহিলা দল ৮. জাতীয়তাবাদী ওলামা দল ৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১০. জাতীয়তাবাদী তাঁতী দল ১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X