কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

ফ্রিজের মধ্যে টয়েলেট পেপার। ছবি : সংগৃহীত
ফ্রিজের মধ্যে টয়েলেট পেপার। ছবি : সংগৃহীত

আমাদের সবার বাসায় ফ্রিজ আছে। ফ্রিজে মূলত কাঁচা সবজি, মাছ, মাংস রাখা হয়, যাতে এসব জিনিস সতেজ থাকে। অনেকে আবার পানি, পাউরুটি, মুড়িও ফ্রিজে রাখে। তবে ফ্রিজে কি কখনো টয়লেট টিস্যু রাখার কথা ভেবেছনে? শুনে অবাক লাগলেও, এই সাধারণ টিস্যু ফ্রিজে রেখে পাওয়া যায় দারুণ কিছু উপকারিতা।

সম্প্রতি ইংল্যান্ডভিত্তিক খাদ্যবিষয়ক ওয়েবসাইট ‘অনেস্ট ফুড টক’-এর সম্পাদক রুইজ আস্রি বলেন, এই কৌশলের পেছনে আছে টয়লেট পেপারের শোষণ ক্ষমতা। ফ্রিজের আর্দ্রতার কারণে প্রায়ই ছত্রাক ও দুর্গন্ধ সৃষ্টি হয়। ফ্রিজে টয়লেট পেপার লাখলে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং কটু গন্ধ দূর করে।

পদ্ধতিটি ব্যবহারকারীদের দাবি, এই পদ্ধতি বেশ কার্যকর। ফ্রিজে রাখা বাসি খাবার বা দুধ থেকে দুর্গন্ধ ছড়ায়, যা ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর। ফলে ফ্রিজের ভেতর টয়লেট পেপার রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ টয়লেট পেপার ফ্রিজের দুর্গন্ধের জন্য দায়ী আর্দ্রতা শোষণ করে নিতে পারে।

তবে মনে রাখতে হবে, ফ্রিজে রাখা টয়লেট পেপার প্রতি তিন সপ্তাহ পরপর বদলানো উচিত। যদিও এই পদ্ধতি সবার কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে আরেকটি উপায় জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘প্যারাদে’।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খরচ ও কার্যকারিতার দিক থেকে বেকিং সোডা হতে পারে ভালো একটি বিকল্প। এটি শুধু অতিরিক্ত আর্দ্রতাই নয়, দুর্গন্ধের জন্য দায়ী অ্যাসিডও শোষণ করে ফ্রিজকে রাখে পরিষ্কার ও সতেজ। যেখানে টয়লেট পেপার তিন সপ্তাহ পর পর বদলাতে হয়, সেখানে বেকিং সোডা বদলাতে হয় মাত্র তিন মাসে একবার। ফলে এটি আরও সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী সমাধান।

তবে যারা দুর্গন্ধ দূর করতে টয়লেট পেপার ব্যবহার করতে চান, তাদের জন্য ‘প্যারাদে’-এর পরামর্শ হলো—সবসময় নতুন একটি টয়লেট পেপার রোল ব্যবহার করুন এবং তিন সপ্তাহ পর সেটি ফ্রিজ থেকে সরিয়ে ফেলুন। বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ‘এ রোলটি কখনোই আবার বাথরুমে ব্যবহার করার চেষ্টা করবেন না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১০

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১১

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১২

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৩

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৪

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৫

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৬

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৭

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৮

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৯

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

২০
X