সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৬:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

সরকারি জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
সরকারি জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

সাভারের বড়কাকর মৌজায় সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২১ মে) দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার ও এস্কেভেটর নিয়ে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত।

তিনি জানান, বড়কাকর এলাকায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল। ওই বাঁধ সংলগ্ন প্রায় পৌনে ১১ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে নানা স্থাপনা গড়ে তোলে ঢাকা বোট ক্লাব।

তিনি আরও বলেন, চলতি বছরের ২৪ জানুয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সাত দিনের নোটিশ দিয়ে সরকারি জমি ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই সরকারি জমি উদ্ধার করতে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি।

অভিযান চলাকালে ক্লাবের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি। যোগাযোগ করা হলেও ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে নিরবতা পালন করেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে যাত্রা শুরু করা অভিজাত ক্লাবটি গড়ে তোলা হয় একুশ শতকের আধুনিক প্রযুক্তি ও বিনোদন সুবিধা নিয়ে। রুবেল আজিজ, শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ ক্লাবটি প্রতিষ্ঠা করেন।

অভিযোগ রয়েছে, শুরুতে কিছু জমি বৈধভাবে কেনা হলেও পরে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি জমি দখল করে ক্লাবের পরিসর বাড়ানো হয়। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্লাবের সভাপতির দায়িত্বে থাকায় অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি বলে অভিযোগ স্থানীয়দের।

বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। ২০২১ সালের ৯ জুন ঢালিউড অভিনেত্রী পরী মণি-র অভিযোগের ঘটনায় ক্লাবটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় তিনি অভিযোগ করেন, ক্লাবের ভেতরে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X