কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘স্রষ্টার মৃত্যু’ বই বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি : কালবেলা

‘স্রষ্টার মৃত্যু’ শীর্ষক বইটি অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন একদল ধর্মপ্রাণ মানুষ।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বক্তারা বলেন, লেখক মো. আমির হোসেন দেওয়ান তার বইয়ে সকল ধর্মের স্রষ্টা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এতে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, এ বই ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর একটি চেষ্টা। আমরা চাই, বইটি অবিলম্বে বাজার থেকে সরানো হোক এবং লেখকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

তারা আরও বলেন, বইটির প্রকাশক সব্যসাচী প্রকাশনাও এই দায় এড়াতে পারে না। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

এ সময় বক্তারা সরকারের উদ্দেশে বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমন লেখালেখির ওপর কঠোর নজরদারি দরকার। যারা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X