কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের পরেও ড. ইউনূসের খ্যাতি কাজে লাগালে বড় ফায়দা হবে’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। ছবি : সংগৃহীত

নির্বাচনের পরেও ড. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।

শনিবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকের এ পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মারুফ কামাল খান লিখেন, ‘ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই ফয়সালাটা চটজলদি করে ফেলুন। দ্বন্দ্ব-সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। সমঝোতা ও ঐক্যই সাফল্যের একমাত্র পথ এখন। সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ঝুট ঝামেলা চুকে যায়। বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায়। আমার চিন্তা, জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারাল বামেরা বিএনপির সাথে সরকারে থাকবে আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে।’

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মারুফ কামাল লিখেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যত সম্পর্কেও সর্বসম্মত একটা সিদ্ধান্ত দরকার।’

তিনি লিখেন, ‘আমি মনে করি, এগুলো মোটেও ইউটোপিয়া নয়। সবাই ভেবে দেখতে পারেন। চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে সংকীর্ণ স্বার্থে ও আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস করে না করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X