কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় রাশিয়া দিবস উদযাপন

‘রাশিয়া দিবস’ অনুষ্ঠানে বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যত নিয়ে আলোকপাত করা হয়। ছবি : সংগৃহীত
‘রাশিয়া দিবস’ অনুষ্ঠানে বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যত নিয়ে আলোকপাত করা হয়। ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো রাশিয়া দিবস। বুধবার (০৪ জুন) ঢাকাস্থ রাশিয়ান হাউজ জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, পরে আলোচনায় বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যত নিয়ে আলোকপাত করা হয়।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের অপরিসীম সহায়তার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের নৈতিক ও কূটনৈতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আজও দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের সাক্ষর বহন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ‘কালিনকা’, ‘নাদ ভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরি ইয়াসনো’, ‘কাদরিল’, ‘রাশিয়া উইল রিমেইন রাশিয়া’সহ ঐতিহ্যবাহী রাশিয়ান নৃত্য ও গানের চমৎকার উপস্থাপনা ছিল। দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে রাশিয়া দিবস উপলক্ষে আয়োজন করা একটি অনবদ্য আলোকচিত্র প্রদর্শনী, যা রাশিয়া ও বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন স্মরণীয় মুহূর্তকে তুলে ধরে।

অনুষ্ঠানে সরকারি সংস্থার প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, বাংলাদেশের সোভিয়েত অ্যাসোসিয়েশনের অ্যালামনাই, রাশিয়ার দূতাবাসের কূটনীতিক এবং বিপুলসংখ্যক দর্শক অংশ নেন।

সারা দিনব্যাপী চলা এ আয়োজনে ৩০০ জনেরও বেশি অতিথির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X