কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আজ চলছে মেট্রোরেল, বহন করা যাবে না যেসব জিনিস

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহায় একদিন বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। রোববার (০৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস নিয়ে যাতায়াত করা যাবে না।

এ জন্য প্রতিটি মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছ থেকে কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে, তাকে মেট্রোস্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া সোমবার (০৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X