কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি।

সবশেষ আজ শনিবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও মুশফিকুর রহমানের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ তার বর্তমান অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X