রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

উল্টো পথে আসা যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশনা রাজউক চেয়ারম্যানের

হাতিরঝিলে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
হাতিরঝিলে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

যানজট নিরসন ও উল্টো পথে আসা যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে হাতিরঝিল এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ রাজউক চেয়ারম্যান উক্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকায় অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য সৃষ্ট যানজটের কারণে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সরিয়ে যানজট নিরসন নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া রাজউক চেয়ারম্যান দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং ট্রাফিক বিভাগ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান।

এ সময় হাতিরঝিলে উল্টো পথে আসা বেশকিছু যানবাহনকে থামানো হয় এবং চালকদের সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদের নিয়ম মেনে সঠিক পথে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X