বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ এএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে : রহমাতুল্লাহ

দীপাবলি উৎসবে সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য দেন  আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
দীপাবলি উৎসবে সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সব চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকে। কিন্তু কিছু কুচক্রী মহল দেশের ঐতিহ্যবাহী সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। জনগণ এখন অনেক সচেতন, তারা এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।

রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় বরিশাল মহানগরীর কাউনিয়ায় হিন্দু সম্প্রদায়ের দীপাবলি উৎসবে অংশগ্রহণ করে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রহমাতুল্লাহ এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্তের অংশগ্রহণে দীপাবলি উৎসবটি পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায়।

রহমাতুল্লাহ আরও বলেন, ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মী ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি মন্দিরে পাহারার মধ্য দিয়ে উৎসবের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। জনগণই অপকৌশলকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তিনি আরও বলেন, এখনো একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। যারা এসব অপকর্মে জড়িত, তারা শুধু একটি ধর্মের নয়— তারা পুরো জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

রহমাতুল্লাহ বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও মর্যাদার সঙ্গে বসবাস করবে। একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশই হবে আমাদের লক্ষ্য।

দীপাবলি উৎসবে হিন্দু সম্প্রদায়ের নেতারা, ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উৎসব শেষে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ স্থানীয় নেতাদের সঙ্গে মন্দির প্রাঙ্গণে আলো প্রজ্বালন করেন এবং শান্তি, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X