জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:৩০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, কারাগারে ৪

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা। পুরোনো ছবি
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা। পুরোনো ছবি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর সুন্দরবন-১২ লঞ্চ কর্মীদের হামলার ঘটনায় কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিকসহ অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদের মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদৎ হোসেনসহ ছাত্র মো. ফারুক ও মো. কামরান সিদ্দিকী ইমরোজ বাদী হয়ে এ মামলা করেন। মামলার আগের দিন আটক হওয়া কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিককে ঢাকা মহানগর দায়রা জজকোর্টে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠায় আদালত।

শনিবার (৯ আগস্ট) সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা সদরঘাট এলাকায় লঞ্চের লেবারসহ বিভিন্ন ধরনের কাজ করে। বিবাদীদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। ৭ আগস্টে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ বিশ্ববিলয়ের ১৯ ব্যাচের ছাত্র আনিস ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে ঘোরাঘুরির সময় সুন্দরবন ১২ লঞ্চের স্টাফ জসিম, আনিসকে যাত্রী ভেবে টান মেরে তার পরিচালিত লঞ্চের টিকিট কাটার জন্য বলে। কিন্তু আনিস নিজেকে ছাত্র পরিচয় দেওয়ায় লঞ্চের স্টাফ জসিম তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরে জসিম তাকে ধাক্কা দিয়ে যেতে বলে। এতে আনিস মন খারাপ করে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয়ে আসলে তার বন্ধুরা ঘটনার বিষয়ে জানার জন্য লঞ্চঘাটে যায়। সেখানে যাওয়ার পর সুন্দরবন ১২ লঞ্চের স্টাফকে জসিমের বিষয় জিজ্ঞাসা করলে তারা ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করে।

এতে আরও বলা হয়, সুন্দরবন ১২ লঞ্চের স্টাফদের সঙ্গে তর্ক-বিতর্ক চলমান অবস্থায় ১নং বিবাদী মুফতিজুল কবির কিরন নিজেকে ঘাট কর্তৃপক্ষের পরিচয় দিয়ে অন্যান্য বিবাদীসহ প্রায় ২০-২৫ জন অজ্ঞাতনামা বিবাদীরা ৭টার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাটস্থ সুন্দরবন ১২ লঞ্চের ৯নং পল্টুনের ওপর পিস্তল, রড, ছুরিসহ লাঠিসোঁটা নিয়ে হাজির হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর চড়াও হয়ে কথাবার্তা বলতে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের পরিচয় দেওয়ার পরও ১ নম্বর বিবাদী ছাত্রদের গালিগালাজ করতে থাকে। ছাত্ররা গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী আরো ক্ষিপ্ত হয় এবং তার নির্দেশে অন্যান্য বিবাদীরা অতর্কিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করে।

মামলার এজাহারে আরও বলা হয়, হামলার সময় ছাত্রদের কাছে থাকা ১৮টি মোবাইল যার মূল্য আনুমানিক ১২ লাখ ও নগদ ৪৪ হাজার ৪৯০ টাকা, মোট ১২ লাখ ৪৪ হাজার ৪৯০ টাকা নিয়ে নেয়। এ ছাড়া ছাত্রদের ঘড়ি সানগ্লাস ভেঙে প্রায় ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে। ছাত্রদের উদ্ধার করে, চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, শুক্রবার (৮ আগস্ট) চার জনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। এ ঘটনার তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৭ আগস্ট পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের অন্তত নয়জন আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন—নাবিল (ফিন্যান্স, ১৮তম ব্যাচ), শের আলী (আইএমএল, ১৮তম ব্যাচ), ব্রজ গোপাল রায় (সংগীত বিভাগ, ১৬তম ব্যাচ), জিলন (এমসিজে, ১৮তম ব্যাচ), ইমরোজ সিদ্দিক (আইন, ১৯তম ব্যাচ), আনিছ (থিয়েটার, ১৯তম ব্যাচ), টিঙ্কু (ফিলোসফি, ১৮তম ব্যাচ), মাকসুদুল হক (ইসলামিক স্টাডিজ, ১৪তম ব্যাচ), রিহাব (কবি নজরুল কলেজ) এবং মুজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)। আহতদের সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X