কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৪ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

দাবি আদায়ে মিছিল নিয়ে রাস্তায় মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। ছবি : সংগৃহীত
দাবি আদায়ে মিছিল নিয়ে রাস্তায় মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। ছবি : সংগৃহীত

দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের সামনে অবস্থান নিয়ে এ কথা বলেন তারা।

এর আগে, দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কলমিলতা বাজার অভিমুখে যাত্রা শুরু করেন। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লেও আলাপ-আলোচনার মাধ্যমে একপর্যায়ে তারা কলমিলতা বাজারের সামনে কিছু সময় অবস্থান নেন। সেখানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শতশত বস্তিবাসী উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা ১৬ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি; কিন্তু সরকার কোনো সমাধান করছে না। সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়। আমরা কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছি। শনিবার কলমিলতা বাজারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। এর পরও সরকারের টনক নড়ছে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবিলম্বে দাবি মেনে না নিলে আগামী ২৮ আগস্ট আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের কাছে আমরা বারবার দাবি দুটির সমাধান চেয়েও পাইনি। এক বছর অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। যত বাধাই আসুক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, আন্দোলনকারীদের দুটি দাবি হলো—রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১০

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১১

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১২

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৩

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৪

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৫

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১৬

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৮

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৯

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

২০
X