কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুই দফা দাবিতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর 

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। ছবি : সংগৃহীত

দুই দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।

তারা বলেন, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৭ সেপ্টেম্বর ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম বলেন, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। এরপরও দাবি মানা না হলে ধারাবাহিকভাবে ভূমি সচিব, জেলা প্রশাসক ঢাকা, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকদের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়া- এই দুটি দাবিতে তারা টানা ২০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন; কিন্তু সরকার কোনো সমাধান করছে না। সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ তাদের বাধা দিয়েছে। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করতে গেলে সেখানেও পুলিশ বাধা দিয়েছে। কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে। কলমিলতা বাজারের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি পালন করছে। এরপরও সরকারের টনক নড়ছে না।

তারা স্পষ্ট করে বলে দিতে চান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। যত বাধাই দেওয়া হোক না কেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X