কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

পাটপণ্য মেলায় দর্শনার্থীরা। ছবি: কালবেলা
পাটপণ্য মেলায় দর্শনার্থীরা। ছবি: কালবেলা

ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩২টি স্টল নিয়ে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় এ মেলার সমাপ্ত ঘোষণা করা হয়। তিন দিনের এই মেলায় ১২ লাখ ৮ হাজার ৬৭০ টাকার বিক্রি হয়েছে।

এ বিষয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম বলেন, তিন দিনের মেলায় ১২ লাখ টাকার বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের মোটামুটি সাড়া পেয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।

মেলায় ঘুরতে আসা আইনজীবী রাজিয়া সুলতানা মনি বলেন, আদালতে এসে শুনলাম ডিসি অফিসের সামনে পাটপণ্যের মেলা হচ্ছে। ঘোরাঘুরি করে পছন্দের তিনটি ব্যাগ কিনেছি। এ ধরনের মেলা নিয়মিত আয়োজন করার আহ্বান জানাচ্ছি।

আইনজীবী ইশরাত জাহান বলেন, আদালত এলাকায় প্রথমবারের মতো পাটপণ্যের মেলা হচ্ছে। পাটপণ্য দেশীয় পণ্য। তাই এ ধরনের পণ্যে সবার প্রথম চাহিদা থাকা প্রয়োজন। মেলায় এসে দেশীয় পণ্য দেখে অনেক ভালো লাগছে।

রংধনু হ্যান্ডিক্রাফটের প্রোপাইটার নার্গিস আক্তার প্রিয়া বলেন, আমার কাছে শুধু ব্যাগের আইটেম ছিল৷ যে কারণে অন্যদের থেকে বিক্রি কম হয়েছে। তবে প্রথম দুই দিনের চেয়ে আজকে ক্রেতার সাড়া বেশি ছিল।

মাল্টিপারপাস জুট প্রোডাক্ট সেন্টারের প্রোপাইটার চাঁদ সিতারা বিনতে ইসলাম বলেন, মেলায় ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি৷ প্রথমবারের মতো অনেক ক্রেতা পাটপণ্যের প্রোডাক্ট দেখতে পেয়ে খুশি হয়েছে। অনেকে পছন্দের প্রোডাক্ট ক্রয় করেছেন। যে বিক্রি হয়েছে, তা দিয়ে কর্মীদের খরচ উঠে গেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩২টি স্টল নিয়ে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়। ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলে। বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X