চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

চট্টগ্রামে ছয় দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে ছয় দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে ছয় দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (১৪ ডিসেম্বর) নগরের সিআরবি শিরীষ তলায় মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

বেলা সাড়ে ১১টার দিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলায় ৩২টি স্টল রয়েছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এসব স্টলে থাকছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটিরশিল্পের সমাহার।

গত ২০২৪ এর আগে বিগত বছরগুলোয় চট্টগ্রামে বিজয় মেলার আয়োজন করা হয়েছে নগরের আউটার স্টেডিয়াম মাঠে। জেলা প্রশাসনের খেলার মাঠের মেলা না করার সিদ্ধান্তের পর সে মাঠে আর মেলা হয়নি।

এদিন বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X