কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ
সোনারগাঁও ইউনিভার্সিটি

ভর্তি মেলায় থাকছে শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ ও বিশেষ ছাড়

গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটির ভর্তি মেলা। ছবি : সৌজন্য
গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটির ভর্তি মেলা। ছবি : সৌজন্য

সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা। গ্রিনরোডস্থ প্রধান ক্যাম্পাসে এ ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম তারিক ইকবাল, সহযোগী অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সমন্বয়ক (ভর্তি উন্নয়ন বিভাগ) ড. মো. মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

ভর্তি মেলায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) এবং ব্যাচেলর অব আর্কিটেকচারসহ (B.Arch) বিভিন্ন বিভাগে ভর্তি কার্যক্রম চলছে।

এ ছাড়াও ব্যবসায় অনুষদে বিবিএ, এমবিএ (রেগুলার ও বিশেষায়িত প্রোগ্রাম— মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং), ব্যাংক ম্যানেজমেন্টে মাস্টার্স এবং কলা ও মানবিক অনুষদে এলএলবি, এলএলএম, বাংলা, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগেও ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভর্তি মেলা উপলক্ষে শিক্ষার্থীরা পাচ্ছেন— ভর্তি ফিতে ৪০% ছাড়, মেলা উপলক্ষে ৩০ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়, ফ্রি পরিবহন সুবিধা এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটিতে দিনের পাশাপাশি সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা রয়েছে, যা চাকরিজীবী ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। প্রতিটি বিভাগে রয়েছে আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি।

ভর্তি মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীরা এই বিশেষ সুবিধা নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আরও বিস্তারিত জানতে www.su.edu.bd ফোন 01933669966.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X