বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ৯

পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে ভারত। এসব অভিযানে সংগঠনের অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে।

আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল।

এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সংঘর্ষও হয়।

এই অভিযানের কয়েক দিন আগেই পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠায়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সহায়তা ও আশ্রয় দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়।

এর আগে ১৯ ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা সদস্য শহীদ হওয়ার পর ইসলামাবাদে আফগান দূতাবাসের উপপ্রধানকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X