রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

রাজশাহীতে ধানের শীষের প্রচার করেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
রাজশাহীতে ধানের শীষের প্রচার করেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়, সারা দেশের সব জনগণের। এজন্য কারও কথায় বিভ্রান্ত না হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রচার শুরু করেন তিনি।

এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X