ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

নির্বাচনী প্রচারণায় গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির সামনে মকবুল আহমদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, যুবদল নেতা পেয়ার আহমদ আকাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দারসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতারা। প্রসঙ্গত, ২০২১ সালে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ১৩ এপ্রিল রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদ ইন্তেকাল করেন। ওইদিন রাত ১০টায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ও ১১টায় দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মকবুল আহমদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমির হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল আহমদ। পরে ২০১৯ সালে তার স্থলে নতুন আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এছাড়াও তিনি বিভিন্ন সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আবদুল আউয়াল মিন্টুর এ জিয়ারত জামায়াত-ঘনিষ্ঠ ভোটারদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে, যা ভোটের মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X