স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পুরোনো ও নতুনের মিশ্রণে জমজমাট একটি টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজও শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

লোগো উন্মোচনের মধ্য দিয়ে প্রথম দর্শক-সমর্থকদের মধ্যে সাড়া জাগিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি দলে নেওয়া হয়েছে লক্ষ্মীপুরের সন্তান জাতীয় দলের পেসার হাসান মাহমুদকে। এ ছাড়া দলে নেওয়া হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারকে। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও অন্যদের চেয়ে কিছুটা চমকপ্রদ ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কান কিপার ব্যাটার কুশল মেন্ডিসকে প্রথমবার বিপিএলে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতে। দলটির সূত্র বলছে, খুব দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লসকেও দলে ভেড়াবেন তারা।

২০১৭-র বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও শক্তিশালী দল গঠনে কাজ করে যাচ্ছে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন তারা। বিদেশি খেলোয়াড় ভেড়ানোর ক্ষেত্রেও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তারকাদের দিকে চোখ রাখছেন তারা। গুঞ্জন রয়েছে কাইল মায়ার্সকে দলে ভেড়াতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে খুব একটা ভালো পারফর্ম দেখাতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে এবারও শক্তিশালী দল গড়তে কাজ করে যাচ্ছে তারা। এরই মধ্যে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। এ ছাড়াও দারুণ ছন্দে থাকা ব্যাটার সাইফ হাসানকেও নিয়েছে তারা। আর বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে দলে নিয়েছে তারা।

সিলেটে টাইটান্স মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভেড়ানো হয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে। চট্টগ্রাম রয়্যাল নিয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে। বিদেশি হিসেবে তারা যোগ করেছেন পাকিস্তানের লেগস্পিনার আহমেদ আবরারকে।

রাজশাহী ওয়ারিয়র্স কিছুটা চুপচাপ আছে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে চুক্তিবদ্ধ করেছে তারা। বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত কারও সঙ্গে চুক্তি করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X