সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক চোরাচালান চক্রের তিন সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাদক চোরাচালান চক্রের তিন সদস্য। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, চোরাচালান ও মাদক কারবারি চক্রের মূলহোতা আরজ খান (৪০) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কৈখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আরজ খান (৪০), পশ্চিম কৈখালী গ্রামের শেখ শামসুর রহমানের ছেলে সোহরাব গাজী (৪০) ও মৃত মতিয়ার গাজীর ছেলে ফরহাদ হোসেন বাবু (৩৬)।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আরজ খান দীর্ঘদিন ধরে সুন্দরবনের গভীর এলাকা ও সীমান্ত ঘেঁষে চোরাচালান, জলদস্যুতা, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা সুন্দরবনের দুর্গম অঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে নানা ধরনের অবৈধ মাদক ও পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। কৈখালী ও ভেটখালীসহ পার্শ্ববর্তী এলাকায় তাদের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, আরজ খানের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক, সন্ত্রাসী কার্যক্রম ও গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে বেশ কিছুদিন ধরে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ও তার সহযোগীদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ধর্ষ এ চক্রের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বহুদিন ধরে তারা সাধারণ মানুষের অনিরাপত্তার বড় কারণ হয়ে উঠেছিল।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X