বাসস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় নির্ধারণ

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময় নির্ধারণ
ছবি : সংগৃহীত

রাজধানীসহ ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। গত ২ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারির আসছে ২০২৬ সালের জন্য নবায়ন করা হবে।

নবায়নকালে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ২০২৩ সালের ২০ আগস্টে জারিকৃত ৫৯৪ নম্বর স্মারকে উৎস কর কর্তন বা সংগ্রহসংক্রান্ত অধিক্ষেত্র আদেশে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ৮-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে উৎসে কর কর্তন বা সংগ্রহসংক্রান্ত অধিক্ষেত্র বিষয়ে আদেশ জারি করে।

লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ১৪২২১০২ নম্বর খাতে ও ফি এর ওপর ১৫ শতাংশ ভ্যাট ১১৪১১০১ নম্বর খাতে এবং ফির ওপর ১০ শতাংশ উৎস কর ১১১১১০১ (ব্যক্তি পর্যায়ে), ১১১২১০১ (কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে) নম্বর খাতে অনলাইন চালানের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে জমা দিয়ে চালানের কপি, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ জুলাই জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ অনুযায়ী ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি (নবায়ন এর সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট ও ১০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য) নির্ধারণ করে।

ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা। ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন ফি ৬ হাজার টাকা।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X