রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপুল অস্ত্র-গুলিসহ নারী আটক

আটক জেসমিন সুলতানা। ছবি : কালবেলা
আটক জেসমিন সুলতানা। ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে এই তল্লাশি চালায়। অভিযানে ​একটি দেশীয় তৈরি এলজি,​ দুটি পুরাতন জংধরা পিস্তল, ​৬টি বড় চায়নিজ রাইফেলের গুলি,​ ৪৯টি ছোট পিস্তলের গুলি,​ ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাঁটের অংশ বিশেষ, দুটি লম্বা ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল এবং একটি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিমের। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সব অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X