কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

জেনেভা ক্যাম্পে অভিযানে ককটেল কারখানার সন্ধান, ৩ কারিগর আটক 

জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল ককটেল উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল ককটেল উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে ককটেলের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ৩৫টি তাজা ককটেল, ২৩টি ককটেল তৈরির জর্দার কৌটাসহ ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার এবং তিনজন ককটেল তৈরির কারিগরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের একটি টিম জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে। বেশ কিছু ককটেল, কটটেল তৈরির সরঞ্জাম ও একটি আস্তানা শনাক্তসহ তিনজন আটক আছে। বিস্তারিত পরে জানানো হবে।

অভিযানে থাকা মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দৈনিক কালবেলা ‘ভয় ছড়াচ্ছে ২২ কারিগর’ শিরোনামে একটি প্রধান সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর পরই গতকাল তিন কারিগরকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ককটেল, সরঞ্জাম উদ্ধার ও আস্তানাটি শনাক্ত করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের মোক্তারের বাড়িতে ককটেল তৈরির কারখানা। আর ককটেলগুলো তৈরি করে বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনের বাড়ির ছাদে এ সকল ককটেল মজুদ করা হচ্ছিল।

জানা গেছে, ঘটনাস্থলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়েছেন। তারা উদ্ধার হওয়া ককটেল নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিস্ক্রিয় করতে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X