রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

বনশ্রীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় ফরাজী হাসপাতালের সামনের সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

রোববার (২৩ নভ্ম্বের) রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন পথচারী ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাতে ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকেও ওই নারীর পরিচয় মিলেনি। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যান এবং এর চালককে রামপুরা থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X