কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

জাতীয় জনতার জোটের উদ্যোগে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর দখলদার ইসরায়েলিদের বর্বরোচিত হামলা এবং সর্বাত্মক অবরোধের মাধ্যমে নারী ও শিশুদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করা হয়।

পরে মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবে শেষ হয়। মিছিল শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয় তখন ‘ফিলিস্তিন স্বাধীন কর’, ‘যুদ্ধ নয় শান্তি’ স্লোগানে মুখরিত হয় প্রেসক্লাব প্রান্তর।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান মো. রাসেল কবির, মানবতা পার্টির চেয়াম্যান মাওলানা কারী মো. আব্দুল মজিদ পঞ্চগড়ী, বাংলাদেশ জনতা ঐক্যর চেয়ারম্যান আরিফুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান, শাহ আলম তাহের, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ মেহেদী, ন্যাপ ভাষানীর চেয়ারম্যান মোস্তাক ভাষানী, জাগ্রত বাংলাদেশের চেয়ারম্যান আজমল জিহাদ, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হাসান, মানবাধীকার কর্মী চাষী মাসুম তালুকদার, বাংলাদেশ সর্বজনীন দলের মহাসচিব সাহেল আহমেদ সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা। এ ছাড়া ও জাতীয় জনতার জোট এবং বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X