কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সেবায় বিঘ্ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে হঠাৎ করেই মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে। যার কারণে মোবাইলে কল রিসিভ করাসহ ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না অনেকেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকেই এ বিভ্রাট শুরু হয়।

হঠাৎ করে এই বিভ্রাটের কারণ কী তা এখনও পরিষ্কার নয়। তবে ফোন কোম্পানিগুলো জানিয়েছে, মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লাগায় নেটওয়ার্কে সমস্যা তৈরি হয়েছে। ওই টাওয়ারে টেলিযোগাযোগের কিছু সার্ভার রয়েছে।

গ্রামীণফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, মহাখালীর আমতলিতে অগ্নিকাণ্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কলজনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সাথে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে মহাখালীর আমতলিতে অবস্থিত ওই টাওয়ারে। সেখানে ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার ছিল। ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, খাজা টাওয়ারের ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার রয়েছে।

টাওয়ারে আগুনের কারণে অন্তত ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আরও অনেক সেবাদাতার সেবা বন্ধের মুখে। তিনি আরও জানান, কবে নাগাদ ইন্টারনেটের এ গতি ফিরবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খাজা টাওয়ার থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X