কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

নয়াপল্টনে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ছবি : কালবেলা
নয়াপল্টনে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ছবি : কালবেলা

আগামীকাল ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেই এই ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই কার্যক্রম শুরু করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

ওই প্রতিষ্ঠানের কর্মীরা বলছেন, পুরো সড়কে ৬০টি ক্যামেরা বসানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য মেলেনি।

এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি না পেলেও নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের ভিড়ের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকার।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশকিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

মহাসমাবেশ ঘিরে গত দুদিনে বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনটাই অভিযোগ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা আশঙ্কা করছেন, যাত্রাপথে তাদের বাধা ও হয়রানি করা হতে পারে। এ জন্য কৌশলে ঢাকায় ঢুকছে দলটির নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X