কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

থমথমে শাপলা চত্বর, জামায়াতকে পুলিশের ধাওয়া

মতিঝিলে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ছবি : ভিডিও থেকে
মতিঝিলে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ছবি : ভিডিও থেকে

পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে জামায়াতের ইসলামীর পূর্বঘোষণা অনুযায়ী মহাসমাবেশের স্থানে দলটির নেতাকর্মীরা জড়ো হতে চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

এদিকে মতিঝিল-আরামবাগ এলাকায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এসব এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিলেও মতিঝিল এলাকায় অবস্থান নিতে পারছে না।

পুলিশের অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।

শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X