কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মতিঝিলে শিবিরের শোডাউন

মিছিলটি নিয়ে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মিছিলটি নিয়ে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরক‌া‌রের অধী‌নে নির্বাচনসহ তিন দা‌বি‌তে ম‌তি‌ঝি‌লের শাপলা চত্বরে মহাসমা‌বেশ ডে‌কে‌ছে জামায়াত। পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে রাজপথে শোডাউন দিচ্ছে শিবির।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মতিঝিলের আরামবাগের দিক থেকে একটি মিছিল নিয়ে ফকিরাপুল মোড়ে শোডাউন দিয়ে আবার আরামবাগের দিকে চলে যায়।

পরে মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় তারা। মিছিলের নেতৃত্ব দেয় শিবিরের ঢাকা মহানগর উত্তরের নেতা ফিরোজ আলম জাফরী।

এদিকে শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা জড়ো হতে চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

শনিবার ভোর থেকে জামায়াত নেতাকর্মীরা মতিঝিল এলাকায় অবস্থান নিয়েছে। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

কাকরাইল, নাইটঙ্গেল মোড়, বিজয় নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

পল্টন মডেল থানার পরিদর্শক সেন্টু মিয়া বলেন, ভোরে ওই এলাকায় অবস্থান নিয়ে মিছিল বের করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X