কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজও ৪ বাসে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) ঢাকায় চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সকাল সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে থাকা অন্য একটি বাসের চালক দগ্ধ হন।

বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রূপায়ন টাওয়ারের সামনে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

এ ছাড়াও মিরপুরে শিকড় পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে পল্লবী এলাকায় সেতারা কনভেনশন সেন্টারের সামনে ওই বাসে আগুন দেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন সন্ধ্যায় রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১০

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১১

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নামাজরত মুসল্লির মৃত্যু

১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৭

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৮

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৯

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

২০
X