কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০১:৫১ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

রাজধানীর নিউ ইস্কাটন ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা গেছেন। নিহতদের নাম আরিফুল ইসলাম (৪২) ও সৌভিক করিম (৪০)।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুজন মারা গেছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আরিফুল বেসরকারি প্রতিষ্ঠান ইউপিএল ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে মার্কেটিং হেড হিসেবে কর্মরত ছিলেন। তিনি গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য। দুর্ঘটনায় নিহত সৌভিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।

আরিফুল ইসলাম ইস্কাটন রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম খয়রুল ইসলাম। গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী। সৌভিক করিম বড় মগবাজার এলাকায় থাকতেন। তার বাবার নাম আবু করিম। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X