কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

কমলাপুরে বাড়ছে যাত্রীদের চাপ, কমেছে ভোগান্তি

কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের চাপ। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের চাপ। ছবি : সংগৃহীত

আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে গত ২০ জুন থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষজন। ঈদ যত এগিয়ে আসছে, ঘরমুখো মানুষের চাপ তত বাড়ছে।

সোমবার (২৬ জুন) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের চাপ দেখা গেছে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। এ সময় যাদের কাছে টিকিট ছিল না, তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে চাপ বাড়লেও সব কিছু নিয়ম অনুয়ায়ী হচ্ছে। যার কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। উত্তরবঙ্গগামী এক যাত্রী জানান, অন্যবারের চেয়ে এবারের ঈদযাত্রা ভালো লেগেছে তার।

প্রতিবার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হয়। এবার অনলাইনে শতভাগ টিকিট থাকায় যাত্রীদের জন্য ভালো হয়েছে বলে অনেক যাত্রী জানান।

আরেক যাত্রী জানান, কয়েক বছর পর বাড়ি যাচ্ছি। টিকিটের ভোগান্তির কারণে বাড়ি যাওয়া হয় না। এবার তেমন কোনো সমস্যা দেখছি না। আগে থেকেই টিকিট পাওয়ায় ঝামেলা হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১০

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১১

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১২

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৩

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৪

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৮

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৯

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

২০
X