কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
সার্ভেয়ার নিয়োগ

প্রক্সি দিয়ে লিখিত পাস, ধরা মৌখিক পরীক্ষায় 

প্রক্সি দিয়ে লিখিত পাস, ধরা মৌখিক পরীক্ষায় 

অন্যদের দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলেন তারা। এরপর মৌখিক পরীক্ষা দিতে এসে পরীক্ষকদের সামনে সন্দেহের চোখে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তাদের লিখিত পরীক্ষা দিয়েছিলেন অন্য কেউ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন প্রকৃত চাকরিপ্রার্থীরা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার নিয়োগের মৌখিক পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে।

ভূমি মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন চার চাকরি প্রার্থী। তারা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মো. রাকিবুল ইসলাম (২৩), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৈল গ্রামের জহিরুল ইসলাম (২২), ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের মো. হিরন শিকদার (২৩), পাটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মো. ওমর ফারুক শুভ (২৪)। তাদের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন অন্য ব্যক্তিরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে এই চারজন মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞেস করা হলে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। ওই সময় বিষয়ের ওপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সঙ্গে প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় এই ব্যাপারে ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন। তারা আলাদাভাবে পর্যায়ক্রমে নিজ নিজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জালিয়াতিতে ধরা পড়েন।

জালিয়াতির জন্য তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের ধরতে মামলা করা হয়েছে।

এর আগে গত ৫ জুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করেছিল ভূমি মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ভূমি মন্ত্রণালয়। গত ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ ছিল মৌখিক পরীক্ষার প্রথম দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১০

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১১

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১২

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৩

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৪

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৫

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৬

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৭

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৮

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৯

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

২০
X