কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিকাবের নবনির্বাচিত সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু

সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু। সৌজন্য ছবি
সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু। সৌজন্য ছবি

আগামী বছরের জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আশিকুর রহমান অপু।

রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভার পর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে যৌথভাবে সহসভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার ও ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈ‌নিক আমা‌দের সম‌য়ের মো. আরিফুজ্জামান ও কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, চ্যানেল আইয়ের পান্থ রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান ২০২৩ সালের প্রতিবেদন পেশ করেন।

এই নির্বাচনে ইউএনবি সম্পাদক ফরিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজাম আহমেদ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ানুল হক রাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X