কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘রিক্রুটিং এজেন্সিগুলোকে সিআইপি সম্মাননা দেওয়া হবে’

রোববার রাজধানীর এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে  আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
রোববার রাজধানীর এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

রিক্রুটিং এজেন্সিগুলো যাতে নৈতিকভাবে কর্মী প্রেরণ করতে পারে এ জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। অচিরেই রিক্রুটিং এজেন্সিগুলোকে সিআইপি সম্মাননা প্রদান করা হবে।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এসব কথা বলেন।

সচিব বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করা জরুরি। যাতে যোগ্য এজেন্সিগুলোকে পুরস্কৃত করা সহজ হয়। ভিসা ট্রেডিং বন্ধসহ দক্ষ কর্মী প্রেরণ করতে পারলে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রেখে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিসহ অন্যান্য সহযোগী সরকারি-বেসরকারি সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে আমাদের দেশের একটা শিক্ষিত অংশ জেনে বুঝে অবৈধভাবে ইউরোপ যেতে চায়। তারা যাতে যেনতেনভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে বিদেশ না যায় সেজন্য সচেতনতা বৃদ্ধি জরুরি।

তিনি আরও বলেন, আমাদের কিছু কিছু কর্মী বৈধভাবে রোমানিয়া ও পোল্যান্ড গিয়ে কর্মস্থল ত্যাগ করে অন্য দেশে পাড়ি দিয়েছে। যা খুবই দুঃখজনক। সম্ভাবনাময় শ্রমবাজার বিবেচনায় বাংলাদেশে কয়েকটি দেশের দূতাবাস চালু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্তকরণে সরকার নীতি পরিকল্পনা প্রণয়নের কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক মো. আবুল বাশার। প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্র্যাসি।

‘কেবল আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিক প্রিয়া দেব। প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও সিম্স প্রকল্প, হেলভেটাস বাংলাদেশ। ডিবেট ফর ডেমোক্র্যাসির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, সনদপত্র ও পুরস্কার হিসেবে যথাক্রমে ১ লাখ ও ৭৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X