কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

নববর্ষের ফানুসে দগ্ধ ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যেই আকাশে ফানুস উড়িয়ে, ‘বৃষ্টির মতো’ আতশবাজি ফুটিয়ে ঢাকাবাসী উদযাপন করল নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। এ সময় বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন(১৮) ও মো. রায়হান (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থেকে ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। ছেলে সিয়ামের শরীর পুড়ে গেছে এবং আমার ভাইদের অল্প পুড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

পুলিশের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি ছিল- এবার আকাশে উড়ানো যাবে না ফানুস, আতশবাজিতে ছিল নিষেধাজ্ঞা। তবে ঘড়ির কাটায় রোববার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ থেকে আতশবাজির শব্দ ভেসে আসছিল। জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতেছিলেন নতুন বর্ষ বরণের উন্মাদনায়। বন্ধ ছিল হাতিরঝিল ও ৩০০ ফিট এলাকায় দৃষ্টিনদন্দন শেখ হাসিনা সরণী। এরপরও সেখানে ভিড় করতে দেখা গেছে শত শত মানুষকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X