কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে : ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে আগুন নির্বাপণের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাহিনীটির পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বেনাপোল থেকে কমলাপুরগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ৪টি বগিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ৯টা ৫ মিনিটে সংবাদ পাওয়ার পর ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা ১০ মিনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে হতাহতের সঠিক সংখ্যা বলা যাবে। উদ্ধার কার্যক্রম শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। তদন্ত শেষে আসলে সঠিক কারণ বলা যাবে।

তাজুল ইসলাম বলেন, যারা দগ্ধ হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতের সংখ্যা এখনো যানা যায়নি। এখন পর্যন্ত নিখোঁজ কারো খোঁজে কেঊ আসেনি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X