কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০১:০৪ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ

উপর থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

স্বামী ও সন্তানের সঙ্গে দিপু সানা। ছবি : সংগৃহীত
স্বামী ও সন্তানের সঙ্গে দিপু সানা। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে উপর থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পধে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

রমনা থানা সূত্রে জানা গেছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দিপু সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

মাথায় ইট পড়ে মৃত্যুর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে হেঁটে বাসা ফিরছিলেন সানা। হঠাৎ মাথায় ইট পড়লে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

নিহত সানার তিন বছরের একটি সন্তান রয়েছে। সন্তান ও স্বামীকে নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। বর্তমানে নিহতের মরদেহ আজগর আলী হাসপাতালে রয়েছে।

রমনা থানার এসআই মো. মোফাজ্জল কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে উপর থেকে একটা ইট পড়েছে। কিন্তু আশপাশে কোন নির্মাণাধীন ভবন নেই। ব্যাপারটা কীভাবে হয়েছে আমরা তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X