কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে ফারদিন আহমেদ আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধলপুর বাদল সরদার গলির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবদুল্লাহর মরদেহ মর্গে রাখা হয়েছে।

আবদুল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বানুসরদি গ্রামে। চলতি মাসে ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়া ওঠে আবদুল্লাহর পরিবার। শিশুটির বাবা মহিবুর রহমান একটি মার্কেটে সেলসম্যানের কাজ করেন আর মা মোসলেমা আক্তার গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট।

জানা যায়, বিকেলে তার মা তাকে নিয়ে ছাদে যান কাপড় শুকানোর জন্য। সেখানে কোল থেকে আব্দুল্লাহকে ছাদে নামিয়ে দেন হাঁটার জন্য। পরক্ষণে শিশুটির মা দেখতে পান নিচে পড়ে রয়েছে আবদুল্লাহ। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মোসলেমা আক্তার জানান, ছাদে গিয়ে আব্দুল্লাহকে কোল থেকে নামিয়ে রশিতে কাপড় ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। পরক্ষণেই পেছনে তাকিয়ে দেখেন আব্দুল্লাহ নেই। পরে ভবনের নিচে তাকালে দেখেন নিচে পড়ে আছে আবদুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X