কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন এলাকায় ৩ মাসের মধ্যে প্রধান সড়ক নির্মাণের নির্দেশ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে অন্তর্ভুক্ত এলাকার অন্তত তিনটি প্রধান সড়কের নির্মাণকাজ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

নগর ভবনে রোববার (৯ জুলাই) বিকেলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন রাস্তার জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভা হয়। সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, জনদুর্ভোগ লাঘবে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন প্রকল্পভুক্ত তিনটি প্রধান সড়ক—কসাইবাড়ী রোড, আজমপুর রোড ও হরিরামপুর রোড আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি প্রকল্পভুক্ত অন্যান্য রাস্তার উন্নয়ন কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে।

মেয়র বলেন, ‘নতুন এলাকার জনগণের চলাচলের সুবিধার জন্য এ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে। আমি ওই এলাকার জনগণকে প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান করছি। রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে নিজ দায়িত্বে সরিয়ে নিবেন। অবৈধ স্থাপনার জন্য আমরা সিটি করপোরেশন থেকে কোনো বৈধ নোটিশ দেব না। নিজেরা না সরালে আমরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করব।’

প্রসঙ্গত, ডিএনসিসির নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন (ফেজ-১) শীর্ষক ৪০২৫ দশমিক ৬২ কোটি টাকার জিওবি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বাস্তবায়নাধীন। সভায় বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আগামী ৯০ দিনের মধ্যে তিনটি প্রধান সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। এ ছাড়া প্রকল্পের অন্যান্য রাস্তা দ্রুততম সময়ের মধ্যে শেষ করবে বলে জানায়।

সভায় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রতিনিধি এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X