কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাসের ধাক্কায় চালক নিহত

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় বাসের ধাক্কায় লাব্বাইক পরিবহনের এক চালক নিহত হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় বাসের ধাক্কায় লাব্বাইক পরিবহনের এক চালক নিহত হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় দ্রুতগামী এক বাসের ধাক্কায় লাব্বাইক পরিবহনের এক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. রাসেল (৩০)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত মাসুদ সরকারের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, সানারপাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি বাস লাব্বাইক পরিবহন নামের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন চালক রাসেল। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. আরিফ জানান, আমরা দুজনেই লাব্বাইক নামে একটি যাত্রীবাহী বাসের চালক। বিকেলের দিকে খাওয়া-দাওয়া শেষে রাস্তা পার হচ্ছিল রাসেল। এ সময় দ্রুতগতির একটি বাস রাসেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X