কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার মুশতাক-তিশাকে হত্যার হুমকি

খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ছবি : সংগৃহীত
খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ছবি : সংগৃহীত

দর্শনার্থীদের তোপের মুখে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর আবারও আলোচনায় খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে তাদের মেলা প্রাঙ্গণ ত্যাগ করার ভিডিও। এরপরই ফেসবুকে লাইভে আসেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মুশতাক ও তার স্ত্রী। তারা জানান, তাদেরকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে তাদের দিন কাটছে বলেও দাবি করেন এই দম্পতি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মুশতাক কালবেলাকে বলেন, অনেকেই বিষয়টিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন। তাদের হত্যার হুমকির ভিডিও গণমাধ্যমের কাছে পাঠানো হবে। এতে সবাই জানতে পারবে আসল ঘটনা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় জিডি করেন তিনি। এ ছাড়া নতুন করে জিডি করার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ। তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সমালোচনা আরও তীব্র হয় একুশের মেলায় তাদের বই প্রকাশের পর। মেলায় নিয়মিত তার বই ছাপানোর সেই প্রকাশনী স্টলে গেলে গত শুক্রবার কিছু মানুষের তোপের মুখে মেলা ছাড়তে বাধ্য হয় এই ‘অসম’ জুটি। নিরাপত্তা চেয়ে শনিবার রাত ৯টার পর খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় গিয়ে জিডি করেন।

গত রোববার রাতে হঠাৎ লাইভে আসেন মুশতাক-তিশা। লাইভে এসে মুশতাক আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের দুজনকে গুলি করে হুমকি দেওয়া হচ্ছে। বেঁচে থাকার অধিকার নিয়েও প্রশ্ন তুলেন তারা। জানতে চেয়েছেন কী দোষ তাদের। বইমেলায় তাদের ২টি বই প্রকাশ হয়েছে।

মুশতাক বলেন, ইতোমধ্যে শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছেন তিনি। গত ৯ তারিখও তাদের উত্ত্যক্ত করা হয়েছে। দুষ্কৃতকারীরা বইমেলাতে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, বই ছিঁড়েছে। তিনি ও তার স্ত্রী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যার হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এই সদস্য।

তিনি বলেন, মেলা কর্তৃপক্ষের দায়িত্ব ছিল তাদের নিরাপত্তা দেওয়া। বিষয়টিকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X