শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শিডিউলে মেট্রোরেল

এখন থেকে দিনে ১৭৮টি মেট্রোরেল চলবে রাজধানীতে। ছবি : সংগৃহীত
এখন থেকে দিনে ১৭৮টি মেট্রোরেল চলবে রাজধানীতে। ছবি : সংগৃহীত

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলত এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে।

এদিকে সকালে সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল সময়মতো চলাচলে বাধা সৃষ্টি হয় বলেও জানায় তারা। শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে, বিদ্যুতের সমস্যা। কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এ এস আই মাহদি হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেট্রোরেলে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে আজকে এমনটা হয়েছে। তাকেও এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানান।

এ সমস্যার স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা ২ মিনিটেও ঠিক হতে পারে, আবার ২ ঘণ্টাও লাগতে পারে।

আরও জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ট্রেন চলাচল শুরুর পর ৪টি ট্রিপ শেষে এ সমস্যা দেখা দেয়। তবে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি।

এর আগে গত সোমবার মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X