কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর মালিবাগে এক বহুতল বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। জানা গেছে ওই ভবন মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গৃহকর্মী আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। বাবার নাম মৃত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায় মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে গেছেন এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগের মাধবীলতা ভবনে মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন ওই গৃহকর্মী। ছাদের সিসি ক্যামেরায় দেখা গেছে ওই গৃহকর্মী ছাদের কার্নিশ দিয়ে একা-একা হাঁটছিলেন হঠাৎ নিচে পড়ে যান।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X