কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে গৃহকর্মীর মৃত্যু : গৃহকর্তা ও স্ত্রী গ্রেপ্তার

মোহাম্মদপুর থানা। পুরোনো ছবি
মোহাম্মদপুর থানা। পুরোনো ছবি

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের অষ্টম তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

মামলায় গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক (৬৫) ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহকর্মীর নাম- প্রীতি উড়ান (১৫)। মোহাম্মদপুর থানায় মামলাটি করেছেন নিহত কিশোরীর বাবা লুকেশ ওরান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা।

তিনি বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪/ক ধরায় মামলা নেওয়া হয়েছে। সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসার অষ্টম তলার ড্রয়িং রুমের থাই গ্লাসের ফাঁক দিয়ে নিচে পড়ে মৃত্যু হয় প্রীতি উড়ানের। মোহাম্মদপুর থানা পুলিশ প্রীতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ গতকালই সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হকসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। আজ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দাকারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X