প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই তিন হিজড়া গ্রেপ্তার

মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিনজন হিজড়া। ছবি : কালবেলা
মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিনজন হিজড়া। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি সুমন মিয়াকে মারধর করা সেই তিন হিজড়া। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় গত কয়েকদিন আগে চাঁদা না পেয়ে সুমন নামে এক মুদি দোকানিকে মারধর করে ৩ হিজড়া। পরে বিষয়টির সত্যতা যাচাই করে ‘আতঙ্কের নাম হিজড়া, চাঁদা না পেলে করেন অশ্লীলতা-মারধর’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা।

সংবাদ প্রকাশের পরই বিষয়টি নজরে আসে মুগদা থানা পুলিশের। সেই সঙ্গে হেনস্তার শিকার সেই মুদি দোকানিও হিজড়াদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযানে নামে পুলিশ।

বিষয়টি নিয়ে মুগদা থানার ওসি তারিকুজ্জামান কালবেলাকে বলেন, গত ২০ তারিখ কয়েকজন হিজড়া এক মুদি দোকানিকে মারধর করে এমন একটি খবর পাই। পরে ওই মুদি দোকানি সুমনের সঙ্গে যোগাযোগ করি। পরে সে থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আসামি হিজড়া চামেলী, হিজড়া জোসনা ও হিজড়া কুসুমকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকার মুদি দোকানি সুমন মিয়ার কাছে চাঁদা নিতে এসেছিলেন ৩ জন হিজড়া। সুমন মিয়া তাদের প্রথমে ২০ টাকা এবং পরে ৫০ টাকা দিলেও তাতে মন গলেনি হিজড়াদের। একপর্যায়ে গালমন্দের সঙ্গে দোকানি সুমন মিয়াকে মারধর করেন তারা।

এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে কালবেলার কাছে। সেটি দেখার পর কালবেলার প্রতিবেদক ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগী মুদি দোকানির সঙ্গে কথা বলেন।

সুমন মিয়া বলেন, প্রতি সপ্তাহেই তারা চাঁদা নিতে আসে এবং ২০ টাকা করে নেয়। তবে এবার এসে ৪০০ টাকা চাঁদা দাবি করেন তারা। যা দেওয়া আমার জন্য কষ্টসাধ্য। আমি প্রথমে ২০ টাকা এবং পরে ৫০ টাকা দেই। কিন্তু এতে তারা ক্ষিপ্ত হয় এবং একপর্যায়ে আমার ওপর হামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X