কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবেদনময়ী রূপে জয়া

জয়া আহসানI ছবি : সংগৃহীত
জয়া আহসানI ছবি : সংগৃহীত

দুই বাংলার পর্দায় যিনি আবির্ভাব করলেই প্রতিভার আলো ছড়িয়ে পড়ে, তিনি জয়া আহসান। সময়ের নিয়ম যেন তার সৌন্দর্যের কাছে বারবার পরাজিত— অভিনয়ের গভীরতা আর চিরযৌবনা রূপে আজও মুগ্ধ কোটি ভক্ত। ট্র্যাডিশনালের নীরব আভিজাত্য হোক কিংবা ওয়েস্টার্নের সাহসী ছোঁয়া— প্রতিটি লুকে নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টে অনন্য জয়া। আর এবার সেই চেনা মার্জিত সৌন্দর্য ভেঙে সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী রূপে ধরা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই সুন্দরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। তাতে দেখা যায়, একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন অভিনেত্রী। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দেন; ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও নজরকাড়া করে তোলে।

ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়ার সঙ্গে প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্য ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেন।

নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করে তাকে ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘জয়ার রূপ এখনো আগের মতোই’।

এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন জয়া। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। নতুন এই সিনেমাটি তার ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে বলে আশা দর্শকদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X