কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কেএফসি ও ডোমিনোজ পিজ্জাকে ৪ লাখ টাকা জরিমানা

ডোমিনোজ ও কেএফসি রেস্তোরাঁ। ছবি : সংগৃহীত
ডোমিনোজ ও কেএফসি রেস্তোরাঁ। ছবি : সংগৃহীত

কেএফসি ও ডোমিনোজ পিজ্জাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৬ মার্চ) রাজউক কর্মকর্তারা এ জরিমানা করেন।

আজ রাজধানীর খিলগাঁও এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালান তারা। এ সময় দেখা গেছে, অধিকাংশ ভবন ও রেস্তোরাঁ নিয়ম লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। সেগুলোর কোনোটিরই ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি নেই।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক কামরুল ইসলাম জানান, কেএফসি ও ডোমিনোজ পিজ্জায় গিয়ে ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি পাওয়া যায়নি। আবাসিক ভবনে রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। এসব অনিয়মের কারণে রেস্তোরাঁ দুটিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চায়না ল্যান্ড রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, তাদেরকে সব নিয়ম-কানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে রেস্তোরাঁ চালাতে বলা হয়েছে। রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি শিগগিরই ভবন মালিকদেরও শাস্তির আওতায় আনা হবে।

এর আগে, দুপুরে রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযানে নামে রাজউকসহ বিভিন্ন সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X