কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দোকান থেকে ১৯০ ভরি সোনা চুরি

সোনা। পুরোনো ছবি
সোনা। পুরোনো ছবি

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের চতুর্থ তলায় দুটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটে। দুটি দোকান থেকে প্রায় ১৯০ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দুজন চোর সেজান পয়েন্ট মার্কেটের পেছনের দোতলার বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় সরণি ও এলভি জুয়েলার্স দোকানের কলাপসিবলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা স্বর্ণালংকার নিয়ে যেখান দিয়ে এসেছিল, সেখান দিয়ে পালিয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি আবদুল আহাদ বলেন, এলভি জুয়েলার্স থেকে প্রায় ৪০ ভরি ও সরণি জুয়েলার্স থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। মার্কেটের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) থাকলেও পেছনে কোনো ক্যামেরা নেই। ফুটেজে মার্কেটের বারান্দায় দুজনকে হাঁটতে দেখা গেছে। তারা হেলমেট পরা অবস্থায় ছিল।

তিনি বলেন, দুই দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সেজান পয়েন্টের মার্কেটের পেছনে ক্যামেরা বসাতে বলা হয়েছিল। কিন্তু তারা মার্কেটের পেছনে কোনো সিসি ক্যামেরা বসাননি। মার্কেটের পেছনে সিসি ক্যামেরা থাকলে চোর শনাক্ত করা সহজ হতো।

এ ঘটনায় বুধবার (৬ মার্চ) রাতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১০

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১১

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১২

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৩

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৪

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৫

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৬

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৭

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৮

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৯

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

২০
X